Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পুত্রজায়ার ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। একান্ত বৈঠকের পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়, যেখানে উভয় প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

পররাষ্ট্রসচিব জানান, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রীসহ বিভিন্ন উপদেষ্টা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এবং পরে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন। সেখানে মালয়েশিয়ার শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।