Web Analytics

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে বিরোধী ইন্ডিয়া জোটের ১ নভেম্বরের সমাবেশে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লির রামলীলা ময়দানে সমাবেশটি হওয়ার কথা। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে স্বচ্ছতার দাবিতে এ কর্মসূচি আয়োজন করেছে জোটটি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্সে দেওয়া পোস্টে সমর্থনের কথা জানান।

দলটির বিবৃতিতে বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা বজায় রাখা জরুরি। তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা ও স্বাধীনতা পুনরুদ্ধারে তাঁর পদত্যাগ প্রয়োজন বলেও দাবি করেছে সিজেপি।

সিজেপি বলেছে, গণতন্ত্রের ভিত্তি হলো জনগণ সরকার নির্বাচন করবে, সরকার নিজের পছন্দমতো ভোটার বেছে নেবে না। ড. বি আর আম্বেদকরের ভূমিকার উল্লেখ করে দলটি সব প্রাপ্তবয়স্ক নাগরিকের সমান ভোটাধিকারের কথা তুলে ধরে। তাদের অভিযোগ, এসআইআরের ফলে বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যোগ্য নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব বলেও দলটি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।