Web Analytics

ঝিনাইদহ পৌর এলাকার ব্যবসায়ীরা বাজারে খাজনার নামে চাঁদাবাজি ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবি জানিয়েছেন। মঙ্গলবার নতুন হাটখোলা বাজারের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ইজারাদার জেলা প্রশাসন ও পৌরসভার নাম ব্যবহার করে খেয়ালখুশি মতো অতিরিক্ত খাজনা আদায় করছেন এবং রসিদ ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতি মাসে বড় অঙ্কের টাকা নিচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, আগে ৪০ কেজির এক মণ কাঁচামালের খাজনা ছিল চার টাকা, এখন তা বেড়ে ১৬০ টাকা দিতে হচ্ছে। এছাড়া একটি খাসি ছাগল বিক্রিতে জোরপূর্বক দুই হাজার টাকা খাজনা আদায় করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দেন, প্রশাসন ব্যবস্থা না নিলে হাটবাজার বন্ধ করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ইজারাদার আক্তার হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, আগের নিয়মেই খাজনা আদায় হচ্ছে। পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায় দ্রুত খাজনার তালিকা প্রকাশের আশ্বাস দেন এবং জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ অতিরিক্ত টাকা আদায় প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।