Web Analytics

যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার ভোররাতে তেহরানের রাস্তায় হাজারো মানুষ উল্লাসে মেতে ওঠেন। তারা ইরানের পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দেন এবং ওই দুই দেশের পতাকা পোড়ান। অনেকের হাতে ছিল ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও তাঁর নিহত পিতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি।

রয়টার্স জানায়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নারী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একজন বলেন, যুক্তরাষ্ট্র বারবার তাদের আসল রূপ দেখিয়েছে এবং এই যুদ্ধবিরতিকে নিজেদের শক্তি পুনরুদ্ধারের সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। আরেকজন প্রশ্ন তোলেন, কেন ইরান যুদ্ধবিরতি ঘোষণা করবে এবং কেন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের শীর্ষ নেতারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, কারণ অতীতে আলোচনার সময়ও ইরানের ওপর হামলা হয়েছিল।

সিএনএন ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণায় ইরানে আনন্দের পাশাপাশি কৌশলগত সিদ্ধান্ত নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।