Web Analytics

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতা মফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ হামলায় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানসহ চারজন গুরুতর আহত হন। মফিজুর রহমান (৩২) জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের বাসিন্দা এবং বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির ছিলেন। তিনি ঢাকার এভারকেয়ার অরোরা হাসপাতালে দশ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুর ১টার দিকে মারা যান।

একই হামলায় আহত তার ভাই হাফিজুর রহমান (৪৬) ১ মার্চ রাতে একই হাসপাতালে মারা যান। জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান মফিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জীবননগর থানার ওসি সোলাইমান শেখও মৃত্যুর খবর শুনেছেন বলে জানান। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, “আমরা একজন প্রতিভাবান দায়িত্বশীলকে হারালাম।”

২৮ ফেব্রুয়ারির হামলার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।