Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ বৃহস্পতিবার টেনেসির একটি জাতীয় গবেষণাগারে প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন বলে এক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে। যুক্তরাষ্ট্র যখন ইরানে নতুন করে হামলা চালাচ্ছে এবং একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে আলোচনা করছে, তখন এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস সিকিউরিটি প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট স্কট রোকার জানান, এই গবেষণাগারের বিশ্বজুড়ে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের ইতিহাস রয়েছে। তিনি সিএনএনকে বলেন, তারা নিরাপদে ইউরেনিয়াম পরিচালনা, রূপান্তর ও পরিবহনে দক্ষ, তবে মাটির নিচে পুঁতে রাখা ইউরেনিয়াম উদ্ধারের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রে কারও নেই। মার্কিন গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, ২০২৫ সালের জুনে ইরানের ইস্পহান কমপ্লেক্সে হামলায় ইউরেনিয়ামের বড় অংশ মাটির নিচে চাপা পড়ে কিন্তু ধ্বংস হয়নি।

রোকার এই বৈঠককে উৎসাহব্যঞ্জক লক্ষণ হিসেবে দেখেছেন এবং বলেছেন, আলোচনায় মার্কিন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা প্রযুক্তিগত এবং এতে কয়েক মাস সময় লাগতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।