Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তারা সাম্প্রতিক ইরানি হামলার নিন্দা জানিয়ে পারস্পরিক সংহতি প্রকাশ করেন। নেতানিয়াহু আমিরাতের নিরাপত্তা, স্থিতিশীলতা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানান।

ইসরাইলের আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে বলা হয়, নেতানিয়াহু এসব হামলাকে সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পরও আমিরাতের প্রতি তাদের অটল সংহতি ও নিরাপত্তা রক্ষায় পূর্ণ সমর্থন অব্যাহত রয়েছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আমিরাত উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর দুই দেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই জোরদার হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।