Web Analytics

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের শ্রীমতি খাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকেরপাড়া এলাকার ঠেগরপুনি মন্দিরের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী দুপুরে খালে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে এবং জোয়ারের স্রোতে লাশটি ভেসে এসে শ্রীমতি খালে পৌঁছায়। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। পরিচয় শনাক্ত না হলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।