Web Analytics

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনে পুলিশ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বদলি করেছে। বদলিকৃতদের মধ্যে উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এই রদবদলে মহানগর পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ, প্রশিক্ষণকেন্দ্র, স্পেশাল ব্রাঞ্চ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ ও পুলিশ টেলিকমের বিভিন্ন পদ অন্তর্ভুক্ত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সিআইডির মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার এবং স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।