Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি সংক্ষিপ্ত করেছেন। তিনি বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং সেদিন সন্ধ্যায়ই ইসরাইলে ফিরবেন। নিউইয়র্ক সময় দুপুর ২টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তার ভাষণে ইরান প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পাবে এবং এতে কিছু ‘চমকপ্রদ’ বিষয় থাকতে পারে।

নিউইয়র্কে সম্ভাব্য বিক্ষোভ এবং মেয়র জোহরান মামদানির মন্তব্য সফর সংক্ষিপ্ত করার কারণগুলোর মধ্যে রয়েছে। মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ফিলিস্তিনিদের ওপর ‘ভয়াবহ গণহত্যার স্থপতি’ বলেছেন। জাতিসংঘে ইসরাইলি প্রতিনিধিদল ভাষণের সময় হট্টগোল বা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সমন্বিতভাবে অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে। গত বছরও এ ধরনের প্রতিবাদ হয়েছিল।

এবার নেতানিয়াহু নিউইয়র্কে রাত কাটাবেন না এবং তার সঙ্গে কোনো সাংবাদিকও থাকবেন না। তার বিমান জেএফকে বিমানবন্দরের বদলে নিউ জার্সির সামরিক ঘাঁটি বা নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দরে নামতে পারে। টেক্সাসে যাত্রাবিরতি ও ইলন মাস্কের সঙ্গে বৈঠকের পরিকল্পনা বাতিল হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক নির্ধারিত নেই, তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।