Web Analytics

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ শিশুদের নিরাপত্তা, যত্ন, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানসম্মত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বরিশাল আঞ্চলিক সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে তিনি বলেন, জন্ম, ধর্ম, বর্ণ বা সামাজিক পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। সব মানুষের সমান মানবিক মর্যাদায় বেঁচে থাকার অধিকার রয়েছে বলে উল্লেখ করে তিনি মানুষকে আগে মানুষ হিসেবে মূল্যায়নের আহ্বান জানান। সমাজে বিভেদের বদলে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

কমিশনার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণ, তাদের অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানো সম্ভব। শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠা এবং প্রতিষ্ঠানকে তাদের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজের আহ্বান জানান তিনি। প্রশিক্ষণে ৩০ জন অংশ নেন এবং সমাপনীতে তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।