Web Analytics

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংককে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংকটিকে সুশাসিত, আর্থিকভাবে টেকসই এবং সিএমএসএমই বিশেষায়িত রাষ্ট্র-মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেও কাজ করতে বলা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ব্যাংকের পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে বড় ঋণ কেলেঙ্কারি ও নিয়মবহির্ভূত অর্থ বিতরণে ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়। বিতরণ করা ঋণের বড় অংশ খেলাপি হওয়ায় আর্থিক ভিত দুর্বল হয় এবং মূলধন ঘাটতি ও আমানতকারীদের আস্থাসংকটে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ডিসেম্বর ২০২৫ অনুযায়ী ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল প্রায় ৫৬ শতাংশ, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।

আগামী ১২ থেকে ২৪ মাসে বাস্তবায়নের জন্য ১২টি অগ্রাধিকারমূলক করণীয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ অর্থ আদায় বাড়ানো, নতুন খেলাপি কঠোরভাবে ঠেকানো, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার এবং মূলধন ঘাটতি কমানো। বড় ঋণ অনুমোদনের আগে ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা, নগদ প্রবাহ, গ্রুপ এক্সপোজার, প্রকৃত মালিকানা ও জামানতের মূল্য যাচাই করতে বলা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ কর্মসূচি পরিচালিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।