Web Analytics

জাতীয় সংসদে বৃহস্পতিবার, ১২ নভেম্বরের একটি ঘটনার সময় নিজেকে অত্যন্ত আবেগপ্রবণ ও ক্ষুব্ধ মনে হয়েছিল বলে জানিয়েছেন সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, সংসদে একপর্যায়ে তিনি মেজাজও হারিয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের সংসদে আচরণের প্রসঙ্গ তুলে তিনি এ ক্ষোভের কথা জানান।

মিতু লেখেন, শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, জুলাইয়ের সমন্বয়ক হান্নান মাসুদ এবং এক দফার ঘোষক নাহিদ ইসলামের মতো ব্যক্তিদের আত্মত্যাগের ওপর এই সংসদ দাঁড়িয়ে আছে। তার ভাষ্য অনুযায়ী, হান্নানকে বারবার বসতে বলা ও বেয়াদব বলার সময় তিনি প্রতিবাদ করেন। যুক্তিতে না পারলে বেয়াদব আখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংসদ সদস্য বলেন, তাদের বিরুদ্ধে হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। তিনি জানান, গত সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এবং আগেও এমন হুমকি পেয়েছেন। বিষয়টি নুসরাতের ঘটনার মতো লঘু করার চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং শহীদ ওসমান হাদির একটি উক্তি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।