কুমিল্লার বরুড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় এক বাবার মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আলী আকবরকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ছেলে আবুল কালাম ধারালো দা দিয়ে বাবার ওপর হামলা চালায়।
স্বজনরা জানান, ৩৫ বছর বয়সী আবুল কালাম প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং আগে অটোরিকশা চালাতেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আবুল কালামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।