Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানকে বিশ্ববিদ্যালয়ের ২১তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বিকাল ৪টায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন। তিনি সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের স্থলাভিষিক্ত হবেন। ড. আল-ফোরকান বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি।

ড. আল-ফোরকান জানান, তিনি গণমাধ্যম সূত্রে বিষয়টি জেনেছেন এবং এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন পাননি। তিনি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করে ২০০৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং কানাডা ও যুক্তরাষ্ট্রে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।