Web Analytics

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান ঘোষণা দিয়েছেন যে নোয়াখালীর সদর ও সুবর্ণচর এলাকাকে মাদকসন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে। তিনি বলেন, কিশোরগ্যাংয়ের সঙ্গে যুক্ত অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তাই শুধু আইন দিয়ে নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমেও মাদক প্রতিরোধ করতে হবে। শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে নোয়াখালী ক্লাবের অডিটরিয়ামে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও কৃতকার্যের হার ছেলেদের চেয়ে বেশি, কারণ ছেলেরা পড়াশোনায় অনাগ্রহী হয়ে মাদক ও অপরাধে জড়িয়ে পড়ছে। এতে তারা শিক্ষা ও সামাজিক জীবনে পিছিয়ে পড়ছে। শাহজাহান জানান, তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেন দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বাইরে অবস্থান না করে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সাবেক সচিব, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন চৌধুরী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।