Web Analytics

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ বেল্লাল সরকার (৫৫) ও তার স্ত্রী মোছাঃ মারজিনা খাতুন (৫০) কে আটক করে। তাদের দেহ ও বাড়িঘর তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।