Web Analytics

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্ধারিত চারটি শর্ত পূরণ না হলে ভবিষ্যতে কোনো প্রকল্প অনুমোদন পাবে না। মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সম্মেলনকক্ষে ‘বিদেশ নির্ভরতা পেরিয়ে: বাংলাদেশে এনজিও অর্থায়নের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রকল্প অনুমোদনের চার শর্ত হলো অর্থের সঠিক ব্যবহার বা ভ্যালু ফর মানি, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান বা উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশগত বিবেচনা ও সুরক্ষা। মন্ত্রী বলেন, দেশে উদ্ভূত বিভিন্ন সংকটের সমাধান ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তাঁর ভাষ্য, সরকার শুধু শুনতে নয়, কার্যকর সাড়াও দিতে চায়।

এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলার ওপরও জোর দেন তিনি। প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা পৌঁছাতে এনজিওদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সময়সীমা নির্ধারণ করে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে টেকসই এনজিও অর্থায়নের পথ সুগম করার আহ্বান জানান। শীতলপাটিসহ স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য আন্তর্জাতিক বাজারে নিতে আধুনিক নকশা, মূল্য সংযোজন ও বিপণন জোরদারের কথাও বলেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।