Web Analytics

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. এমদাদ উল বারীর সঙ্গে গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পলিসি প্রধান কাইল গার্ডনারের বৈঠক হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া এবং স্থানীয় অফিস স্থাপনের জন্য গুগলকে আহ্বান জানায় কমিশন।

গুগল প্রতিনিধি বাংলাদেশে বিভিন্ন সেবা সম্প্রসারণ, পেমেন্ট সিস্টেম চালু এবং অবকাঠামো তৈরির বিষয়ে আলোচনা করেন। বিটিআরসি গুগলের এআই মডেলের ল্যাব স্থাপন, বাংলাদেশি প্রকৌশলীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ এবং স্টার্ট-আপ উদ্যোক্তাদের উন্নয়ন ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে আলাদা সেবা চালুর সম্ভাবনা সম্পর্কে জানতে চায়।

কাইল গার্ডনার এসব বিষয়ে আগ্রহ ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র পর্যালোচনার কথা জানান। তিনি বলেন, স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা আছে, তবে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে। বিটিআরসি ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ, স্থানীয় পেমেন্ট ব্যবস্থা এবং বেটিং, জুয়া ও অবৈধ আর্থিক কার্যক্রমের প্রচারণা ঠেকাতে এআইভিত্তিক স্বয়ংক্রিয় শনাক্ত ও অপসারণ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।