Web Analytics

ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিওরা আইল্যান্ড বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরান স্পষ্টভাবে বিজয়ী হয়েছে। ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান হয়তো অল্প ব্যবধানে জিতেছে, কিন্তু এটি একটি সুস্পষ্ট বিজয়। তার মতে, ওয়াশিংটন ও তেল আবিব এখন একটি কঠিন কৌশলগত পরিস্থিতির মুখোমুখি।

আইল্যান্ড বলেন, যুদ্ধ চলাকালীন ইরানের নেতৃত্ব অটুট থেকেছে এবং দৃঢ়তা প্রদর্শন করেছে, যা তেহরানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে আলোচনায় শক্ত অবস্থান নিতে সহায়তা করেছে। তিনি আরও উল্লেখ করেন, ওয়াশিংটন এখন একটি উভয় সংকটে পড়েছে, কারণ বর্তমান কূটনৈতিক প্রচেষ্টা ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলার পরিবর্তে যুদ্ধ বন্ধের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

তার মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ের জন্যই একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে এবং ইরানের প্রভাব আরও বৃদ্ধি পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।