Web Analytics

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততা যাচাইয়ের পর ২৩০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় বাকি ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশ ও বিভিন্ন থানার সমন্বয়ে অভিযানটি চালানো হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় পরিচালিত অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। নিরপরাধ কেউ যেন অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত ও সব ধরনের অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।