Web Analytics

ফেনী জেলায় মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের পৃথক সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাতে সোনাগাজী উপজেলার কাজীরহাট ও লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে যুবদল নেতা মোহাম্মদ সুমন, কর্মী হারুন ও ফয়সাল আহত হন এবং তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, কাজীরহাট বাজারে চুরি ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের ওপর হামলা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন জানান, এসব ঘটনা ব্যক্তিগত স্বার্থে ঘটেছে এবং দলের সঙ্গে সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।