Web Analytics

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাই অভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় প্রদর্শনীর আয়োজন করছে। ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক এই আয়োজন ২৮ ও ২৯ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বুধবার জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত মিট দ্য প্রেসে মহাপরিচালক এহ্‌সান মাহমুদ প্রদর্শনীর ঘোষণা দেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ জাগরূক রাখতে জাদুঘরের সংগ্রহে থাকা ৫৯০ জন শহীদের সব স্মৃতিস্মারক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। জায়গার সংকটের কারণে জাদুঘরের গ্যালারিতে এতদিন সব স্মৃতিস্মারক প্রদর্শন করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

এহ্‌সান মাহমুদ বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের দলিল হিসেবেও এই আয়োজনের ভিন্ন তাৎপর্য রয়েছে। প্রদর্শনীটি ২৮ ও ২৯ নভেম্বর, শনি ও রোববার, বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সংবাদ সম্মেলনে জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগের হাসান ইনাম ও আবু বকর সাঈম উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।