Web Analytics

ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের অবনতির জেরে রিয়াদ থেকে মার্কিন সেনা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নাল ও টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযানে সৌদি ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্র পরিকল্পনাটি বাতিল করে। এই অভিযানের লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করা।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি অবস্থানে ক্ষুব্ধ হয়ে হোয়াইট হাউস রিয়াদকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর সরবরাহ স্থগিত রাখার হুমকি দেয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন সৌদি আরবে তাদের সামরিক উপস্থিতি কমানোর বিষয়টি বিবেচনা করছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় সফরে সৌদি আরব এড়িয়ে যান, আর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফ্রান্সে জি-৭ সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানান।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সৌদি নেতৃত্ব মনে করছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও মার্কিন নীতিতে তাদের প্রভাব সীমিত। পাশাপাশি, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে রিয়াদের আশঙ্কা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।