Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিশেষ দায়িত্ব রয়েছে। শনিবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। ক্রেমলিনের প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পুতিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর শুধু যুক্তরাষ্ট্রের জন্মই নয়, বিশ্ব ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পুতিন স্মরণ করিয়ে দেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে রাশিয়া উত্তর আমেরিকার উপনিবেশগুলোর প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছিল এবং দুই বিশ্বযুদ্ধেই মস্কো ও ওয়াশিংটন মিত্র ছিল।

পুতিন আশা প্রকাশ করেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে গঠনমূলক, সমমর্যাদাভিত্তিক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে উঠলে তা দুই দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে কাজ করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।