Web Analytics

চট্টগ্রামের হাটহাজারীতে শনিবার দিবাগত রাতে বিদেশি রিভলবার ও পাঁচটি ধারালো অস্ত্রসহ চার যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, আটক চারজন দীর্ঘদিন ধরে হাটহাজারী ও আশপাশের এলাকায় পোশাককর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিত। স্থানীয়রা তাদের শনাক্ত করে ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী তাদের আটক করে এবং অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে।

এসআই সানোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনকে থানায় নিয়ে আসে। ওসি জানান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে পাঠানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।