Web Analytics

ইরানের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে ইসরাইলে সমন্বিত হামলার প্রস্তুতির অভিযোগ উঠেছে। জেরুজালেম পোস্ট রোববার জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে ইসরাইলি কর্মকর্তারা এই কথিত পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছেন। পরিকল্পনা অনুযায়ী একই সময়ে বিভিন্ন দিক থেকে ইসরাইলে হামলা চালানো হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন আরব সংবাদমাধ্যমের খবরে ইঙ্গিত পাওয়া গেছে যে ইরান ইসরাইলের বিরুদ্ধে একাধিক ফ্রন্ট খুলতে চায়। এ উদ্দেশ্যে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুথি ও ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে উত্তেজনা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

জেরুজালেম পোস্ট বলেছে, সম্ভাব্য এই পরিকল্পনায় ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হচ্ছে। সেদিন হামাস ইসরাইলের ভূখণ্ডে বড় হামলা চালালেও আগে ইরান বা হিজবুল্লাহকে জানানো হয়নি এবং হামাস একাই হামলাটি চালায়। সে সময় ইরান ও হিজবুল্লাহ সমন্বিত হামলা করেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।