Web Analytics

যুক্তরাজ্যে নিট অভিবাসনের সংখ্যা ৯২ শতাংশ কমে ৭৭ হাজারে নেমেছে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে আগের বছরের ২ লাখ ৪ হাজার থেকে এ সংখ্যা কমেছে। করোনা মহামারির সময়ের হিসাব বাদ দিলে এটি গত ২৯ বছরের মধ্যে দেশটিতে নিট অভিবাসনের সর্বনিম্ন স্তর। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর ক্ষমতায় আসা লেবার সরকার এ ফলকে রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে।

গত কয়েক বছরে যুক্তরাজ্যের বিভিন্ন সরকার বৈধ ও অনিয়মিত—দুই ধরনের অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, নিট অভিবাসন কমা প্রমাণ করে সরকার সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে। কমার প্রধান কারণ ছিল ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা মানুষের সংখ্যা এক লাখের বেশি হ্রাস পাওয়া। অন্যদিকে যুক্তরাজ্য ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা আগের বছরের তুলনায় মোটামুটি অপরিবর্তিত ছিল।

বিশ্লেষকেরা বলছেন, নীতিগত পরিবর্তনই এ পতনের মূল কারণ, তবে অতিরিক্ত কঠোরতা শিল্পখাতের প্রয়োজনীয় কর্মী নিয়োগে বাধা দিতে পারে। মাইগ্রেশন অবজারভেটরির বেন ব্রিন্ডল বলেন, উচ্চ আয়ের অন্য দেশেও একই প্রবণতা রয়েছে। রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজসহ অভিবাসনবিরোধী প্রচারকেরা এতে সন্তুষ্ট নন। বিশেষজ্ঞেরা অনিয়মিত চ্যানেল পারাপার ও আবাসন ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগের কথাও উল্লেখ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।