Web Analytics

রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় বুধবার সকালে ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনের আকাশ পরিবহনের বাসে ধাক্কা দিলে অন্তত চারজন নিহত ও ১০ থেকে ১২ জন আহত হন। নিহতরা হলেন লাইজু বেগম, তার স্বামী কবির জমাদ্দার, খুশি বেগম ও মো. রবিউল। তাদের মধ্যে তিনজন বাগেরহাটের মোংলার এবং একজন পটুয়াখালীর মির্জাগঞ্জের বাসিন্দা। সকাল ৬টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং ঈদে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পুলিশ জানায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। নতুন বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে গিয়ে উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসে ধাক্কা দেয়। আকাশ পরিবহনের বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং অধিকাংশ হতাহতের ঘটনা ওই বাসেই ঘটে। ঘটনাস্থলেই এক নারী মারা যান, পরে কুর্মিটোলা হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক ও হেল্পার পালিয়ে যান। আহতদের কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।