Web Analytics

২০২৬–২৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৫–২৬ অর্থবছরের ১৬ হাজার ৯৫২ কোটি টাকার তুলনায় প্রায় ৪০০ কোটি টাকা বেশি। সরকারের এই প্রস্তাব খাতটির জাতীয় উন্নয়নে গুরুত্বের প্রতিফলন ঘটায়।

বিনিয়োগ ও সরবরাহ কার্যক্রম সহজ করতে উৎসে কর কর্তনের হার কমানোর প্রস্তাবও বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে উৎসে কর ৪ শতাংশ থেকে ৩ শতাংশে এবং রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে ১ দশমিক ৫ শতাংশ থেকে ১ শতাংশে নামানোর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এসব পদক্ষেপ বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসায়িক ব্যয় কমাবে এবং খাতটির কার্যক্রম আরও গতিশীল করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।