Web Analytics

যুদ্ধাপরাধের অভিযোগ দায়েরের পর ভারত থেকে পালিয়েছেন এক ইসরাইলি সেনা। ইসরাইলের ২৭১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ইতান গিলবোয়া ছুটি কাটাতে ভারতে গিয়েছিলেন। মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী মিডল ইস্ট আইকে জানান, অভিযোগ দায়েরের কয়েকদিন পরই গিলবোয়া ভারত ত্যাগ করেন।

ব্রাসেলসভিত্তিক হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ) গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গিলবোয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। সংস্থাটি জানায়, গিলবোয়া গাজায় আবাসিক এলাকায় হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞে জড়িত ছিলেন এবং এসব ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। তাদের দাবি, তিনি বেসামরিক অবকাঠামো ধ্বংসের একাধিক ঘটনায় অংশ নিয়েছিলেন, যা ১৯৬০ সালের জেনেভা কনভেনশন আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য।

অভিযোগের পর এইচআরএফ ভারতীয় কর্তৃপক্ষের কাছে গিলবোয়াকে গ্রেপ্তারের আবেদন জানায়, তবে তিনি দেশ ছেড়ে চলে যান বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।