Web Analytics

চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দুই দিনে দেশের বিভিন্ন কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ায় ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্টদের সতর্ক করে নোটিস দিয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে পরীক্ষার্থীদের অনিশ্চয়তা এখনো কাটেনি।

জামালপুরে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্রে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দেন। নরসিংদী ও টাঙ্গাইলেও একই ধরনের ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটে, যেখানে দায়িত্বে থাকা কয়েকজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশ্নপত্রের বান্ডেলে মিশ্রণ ঘটায় এ বিভ্রাট হয়েছে এবং ক্ষতিগ্রস্ত উত্তরপত্রগুলো নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব কেন্দ্রকে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসানোর নির্দেশ দিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঘটলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।