Web Analytics

সব ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। সোমবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ প্রকাশ করা হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের অঙ্গীকারের ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘদিনের অংশীদারত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন অংশীদারত্ব, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো পর্যালোচনা করা হয়। আগামী মার্চের শুরুতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন এবং নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারে রাজনৈতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, বহুমুখী খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে আগামী বছরগুলোতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও উন্নত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।