Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সারাদেশের নেতাকর্মীদের দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। জাতীয় নির্বাচনে বিজয়ের পর এটি ছিল তার প্রথম সংবাদ সম্মেলন। তিনি বলেন, যে কোনো মূল্যে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তারেক রহমান বলেন, মত ও পথ ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাই এক। তিনি ১৯৭১ থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আরও জানান, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, যার মধ্যে দেশের সব উল্লেখযোগ্য দল রয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।