Web Analytics

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিকেএমইএ শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের কাছে দীর্ঘমেয়াদি ও সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের সুপারিশ করেছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এসব প্রস্তাব তুলে ধরেন। একই দিনে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পথরেখা নিয়ে সভায় ব্যবসায়ী সংগঠন ও গণমাধ্যমের ব্যক্তিত্বরা অংশ নেন।

পোশাক ও শিল্প খাতের নীতি সমন্বয়, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন নিশ্চিত করতে বিকেএমইএ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। এতে অর্থ, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেইজের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় দেশের শিল্প সক্ষমতা ও আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্বন ক্রেডিট ব্যবস্থাও চেয়েছে সংগঠনটি।

বিকেএমইএ বলেছে, জ্বালানি পরিকল্পনায় গ্যাস, বিদ্যুৎ, কয়লাভিত্তিক কেন্দ্র, পারমাণবিক প্রকল্প, ভবিষ্যৎ বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণ বিবেচনায় নিতে হবে। নতুন নীতি বা সংস্কারের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা, যৌক্তিক প্রস্তুতিকাল এবং এনবিআরের সেবা ডিজিটাল করার সুপারিশও করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সময়োপযোগী সংশোধন ও কার্যকর বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।