Web Analytics

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে ইরানের সঙ্গে চলমান সংকট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান দলের জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে ইরানের কার্যক্রম আগামী নভেম্বরের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। নির্বাচনের ফলাফল তেহরানের সঙ্গে আলোচনায় হোয়াইট হাউস কতটা রাজনৈতিক সুযোগ পাবে, তারও গুরুত্বপূর্ণ নির্দেশক হতে পারে।

জর্জটাউন ইউনিভার্সিটি ইন কাতারের সরকারি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ আল জাজিরাকে বলেন, রিপাবলিকানদের বড় ধরনের ক্ষতি হলে, বিশেষ করে সিনেটে কয়েকটি আসন হারালে, হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে আরও একতরফা পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে পুনরায় সামরিক অভিযান শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাঁর মতে, এমন পরিস্থিতিতে আগে সংঘাত বাড়তে পারে, পরে আলোচনা শুরু হতে পারে।

মাসগ্রেভ বলেন, শান্তি প্রক্রিয়ায় ডেমোক্র্যাটদের যুক্ত করা হলে ইরান সংকট মোকাবিলার দায় উভয় দলের ওপর পড়বে। তাঁর মন্তব্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে চুক্তির আশা করেননি। ইরানের বেসামরিক কূটনীতিকেরা সাত দিনের যুদ্ধবিরতি ও সংকট নিরসনের রোডম্যাপ প্রস্তাব করেছেন, যা যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণ করা কঠিন হতে পারে বলে তিনি মনে করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।