Web Analytics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবরের পরিকল্পিত দেশব্যাপী বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে অন্তত ১০টি অস্থায়ী আটককেন্দ্র প্রস্তুত করেছে ভারত সরকার। আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে এ দাবি করেন। বিক্ষোভ ঘিরে দিল্লিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২২১ কোম্পানি সদস্য মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

আইনজীবীদের বক্তব্যে প্রায় ৫৭টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ রাখার আবেদন, হোটেল ও গেস্টহাউসকে নতুন অতিথিদের কক্ষ না দেওয়ার নির্দেশ এবং বিক্ষোভের ভিডিও ধারণ বা প্রচারে ইউটিউবারদের ওপর বিধিনিষেধের অভিযোগ উঠে এসেছে। সাংবাদিকদের পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা এবং বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা সীমিত করার বিষয়ও উল্লেখ করা হয়।

দিল্লি পুলিশ ককরোচ জনতা পার্টির ১০ অক্টোবরের কর্মসূচির অনুমতি দেয়নি। যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, নিয়ম অনুযায়ী অন্তত ১০ দিন আগে আবেদন করতে হয়, কিন্তু আয়োজকেরা ৭ অক্টোবর আবেদন করেছেন। পুলিশ অতীতের নিয়মভঙ্গের অভিযোগ ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কার কথাও বলেছে। ছাত্র ও যুব সংগঠনগুলো বাধা অতিক্রম করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।