Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ ও টেকসই বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের সুযোগ রয়েছে। তিনি প্রস্তাবিত ইইউ চুক্তি নিয়ে কারিগরি আলোচনা এগিয়ে নেওয়া এবং শুল্কবহির্ভূত বাধা দূর করার গুরুত্ব তুলে ধরেন। কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ ও পাটশিল্পে উন্নত বীজ, গবেষণা, আধুনিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদন নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সার কারখানার আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি, লালদিয়া টার্মিনালসহ বন্দর অবকাঠামো, লজিস্টিকস, সামুদ্রিক পরিবহন ও পানি ব্যবস্থাপনায় ডাচ সহযোগিতার সম্ভাবনা আলোচনা করা হয়। মেধাস্বত্ব ও পেটেন্ট সুরক্ষা, কাস্টমস আধুনিকায়ন, ব্যবসার প্রাতিষ্ঠানিক কাঠামো, বাণিজ্য আলোচনার দক্ষতা এবং তরুণ ও নারী কর্মীদের প্রশিক্ষণও আলোচনায় আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।