Web Analytics

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বাগেরহাটের মোংলা বন্দরের উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিতে অবদান জোরদারে মালিক-শ্রমিকের ঐক্যের আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক পরস্পরের পরিপূরক; দেশ ও মোংলা বন্দরের বৃহত্তর স্বার্থে ছোটখাটো মতপার্থক্য ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি শ্রমিকদের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। শ্রমিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানান তিনি। শ্রমিক সংগঠন ও সিবিএকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং যোগ্য নেতৃত্ব গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি বলেন, শ্রমিকরাই বন্দরের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। অনুষ্ঠানের শেষে মন্ত্রী ও বন্দর চেয়ারম্যান জেটির প্রবেশদ্বারের কাছে দুটি বৃক্ষরোপণ করেন। দেশ ও জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।