Web Analytics

সুদানের দক্ষিণ দারফুরের নিয়ালা শহরের একটি ব্যস্ত বাজারে সোমবার ড্রোন হামলায় শতাধিক মানুষ নিহত এবং ১১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় বাজারে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ সদস্যদের ভিড় ছিল।

হামলায় যোদ্ধাদের পাশাপাশি খাবার ও চা বিক্রেতারাও নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্য ভিন্ন। সুদান ডক্টরস নেটওয়ার্ক প্রাথমিকভাবে ২১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হওয়ার কথা জানায়। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স বা এমএসএফ জানায়, হামলার পর নিয়ালার একটি হাসপাতালে ৩৬টি মরদেহ নেওয়া হয়, যার মধ্যে ২১ জন বেসামরিক পোশাক পরা ছিলেন।

এমএসএফের কর্মীরা জরুরি বিভাগে দেড় শতাধিক আহত ব্যক্তিকে চিকিৎসা নিতে দেখেছেন। সংস্থাটি হামলার নিন্দা জানিয়ে বলেছে, বাজার, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। সুদানের সেনাবাহিনী ও আরএসএফের চলমান যুদ্ধে ব্যাপক বাস্তুচ্যুতি, খাদ্যসংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে বেসামরিক মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে ড্রোন হামলা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।