Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সরকারের গোপন তথ্য সংবাদমাধ্যমে ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত। বুধবার অ্যারিজোনার বুলহেড সিটিতে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্পের অভিযোগ, ইরানে মার্কিন হামলার সময়সূচি ফাঁস হওয়ায় সামরিক সদস্যদের জীবন ঝুঁকিতে পড়েছিল এবং হামলার সময়সূচিও পরিবর্তন করতে হয়েছিল।

এ ঘটনায় ট্রাম্প দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের সমালোচনা করেন। ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক প্রতিবেদনের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি ট্রাম্পের দাবির তুলনায় কম হতে পারে এবং ইরান কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছিল।

ট্রাম্প বলেন, তথ্য ফাঁসকারীদের কারাগারে পাঠানো উচিত, এমনকি গুলি করে হত্যা করা উচিত; তিনি তাদের ‘পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ’ বলেন। এর আগে তার প্রশাসন ফাঁসের উৎস শনাক্তে সরকারি কর্মকর্তা ও সামরিক সদস্যদের পলিগ্রাফ পরীক্ষার উদ্যোগ নেয় এবং সাংবাদিকদের তথ্যসূত্র শনাক্তে সমন জারি করে। পেন্টাগনে সংবাদকর্মীদের প্রবেশ ও সংবাদ প্রকাশে বিধিনিষেধের উদ্যোগের কিছু অংশ পরে ফেডারেল আদালত বাতিল করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।