Web Analytics

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নে খরিয়া নদীর ওপর বাঁশের সেতু ভেঙে পড়ায় ১০ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গড়পয়ারী ও গুপ্তেরগাঁও গ্রামের মধ্যবর্তী এই সেতুটি স্থানীয়দের অর্থায়নে নির্মিত হয়েছিল এবং দীর্ঘদিন ধরে এটি ছিল এলাকাবাসীর একমাত্র পারাপারের পথ। বর্তমানে সেতুর একাংশ ভেঙে যাওয়ায় ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে জনদুর্ভোগ বেড়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে খেয়া নৌকার পরিবর্তে বাঁশ ও চাউগাছের ফালি দিয়ে এই অস্থায়ী সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি নড়বড়ে হওয়ায় প্রায়ই ভেঙে পড়ে এবং গ্রামবাসীকে বছরে কয়েকবার নিজস্ব অর্থে মেরামত করতে হয়। কৃষিপণ্য উৎপাদনে প্রসিদ্ধ গুপ্তেরগাঁও গ্রামের কৃষকদের বাজারে যেতে অতিরিক্ত পাঁচ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে।

উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, খরিয়া নদীর ওপর ৯৫ মিটার দৈর্ঘ্যের একটি স্থায়ী সেতু নির্মাণ ও সংযোগ সড়ক উন্নয়নের প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি বরাদ্দকৃত অর্থ অন্যত্র নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।