Web Analytics

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাছে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির (এএ) মধ্যে তুমুল লড়াই চলছে। সোমবার রাতে মিয়ানমার থেকে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। শক্তিশালী মর্টারশেলের শব্দে শাহপরীরদ্বীপ, সাবরাং, নাজিরপাড়া, জালিয়াপাড়া, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া ও হোয়াইকংসহ তিনটি ইউনিয়নের বাড়িঘর কেঁপে ওঠে। স্থানীয়রা জানান, রাত ৯টা ১৫ মিনিটে পরপর কয়েকটি বিকট শব্দ শোনা যায়, যা ভূমিকম্পের মতো অনুভূত হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের শব্দ তার এলাকাতেও শোনা গেছে, এতে সীমান্তবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।