Web Analytics

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খালেদা আক্তার (বেভি) (৭০) এবং তাঁর ভাতিজা মঞ্জুরুল আলম টিটু (৩৬)। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও স্বজনদের ভাষ্য, জায়গা-জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া ধারালো দা দিয়ে দুজনের ওপর হামলা করেন। এতে খালেদা আক্তার ও মঞ্জুরুল আলম টিটু গুরুতর আহত হন বলে তারা জানান।

স্বজনরা জানান, স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে দুটি লাশ পায় এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।