Web Analytics

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অভিযোগ করেছেন, ইরান ও তার প্রক্সি এজেন্টরা আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায়। সোমবার ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি তেহরানকে ‘শয়তানের মূল ঘাঁটি’ বলে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া শত্রুতার জন্য ইরানকে দায়ী করেন।

এর আগে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে জানায়, ইসরাইলি বিমানবাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে কোথায় হামলা হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর এপ্রিল মাসে বিমানবন্দরটি পুনরায় চালু হয়েছিল। এপ্রিলের শুরুতে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।