Web Analytics

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে রাজনৈতিক সৌহার্দ্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন সৌজন্য সাক্ষাতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের বাড়িতে। সাক্ষাৎকালে তিনি প্রতিদ্বন্দ্বীর খোঁজখবর নেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় পরাজিত প্রার্থী নির্বাচিত এমপিকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। পুরো পরিবেশ ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ।

উভয় নেতা কটিয়াদী ও পাকুন্দিয়ার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।

এই ঘটনাটি এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।