Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। যদিও প্রস্তাবের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি, মার্কিন ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এর কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ করেছে। ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, পরিকল্পনার মূল লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমানো। শর্তগুলোর মধ্যে রয়েছে নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস, আইএইএর পূর্ণ তদারকি নিশ্চিত করা, প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার লিখিত অঙ্গীকার প্রদান। এছাড়া হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা ও ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত রাখার শর্তও রয়েছে।

ইরান এসব শর্ত মানলে যুক্তরাষ্ট্র বুশেহরে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বেসামরিক পারমাণবিক প্রকল্পে সহায়তা দেবে, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ভবিষ্যতে নিষেধাজ্ঞা না দেওয়ার নিশ্চয়তা দেবে। আলোচনার সময় এক মাসের যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হোয়াইট হাউস বা ইরান সরকার কেউই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।