Web Analytics

কড়া নিরাপত্তার মধ্যে সোমবার, ৪ মে ২০২৬ সকাল ৮টায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ফলে ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা কার্যক্রম শুরু হয়েছে।

প্রথমে ডাকযোগে প্রাপ্ত ভোট গণনা করা হচ্ছে, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট গণনা শুরু হবে। প্রাথমিক ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে। পুরো প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সম্পন্ন হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিজেপি ১৯৩টি আসনে এগিয়ে এবং তৃণমূল কংগ্রেস ৯৬টি আসনে এগিয়ে রয়েছে। চূড়ান্ত ফলাফল সম্পূর্ণ গণনা শেষে জানা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।