Web Analytics

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় বুধবার রাতে রাফসান হোসেন হৃদয় (২৪) নামে এক সিএনজি অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির পর কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে এসে হামলা চালায়। এ সময় রাজিব নামে এক ব্যক্তি হৃদয়কে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় ক্লিনিক ও পরে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, হৃদয় একজন সিএনজি চালক ছিলেন এবং মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা তাকে হত্যা করেছে বলে তাদের ধারণা। তারা জানান, ২০০৬ সালে একইভাবে দুর্বৃত্তদের হাতে হৃদয়ের পিতা হেদায়েত উল্লাহ হেদুও খুন হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, হত্যার কারণ এখনো স্পষ্ট নয় এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।