Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গণভোট অস্বীকার করা হলে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রমাদান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের ফলেই তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হয়েছেন। রেজাউল করিম বলেন, ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, কিন্তু সেই রায়ের প্রতিফলন হিসেবে সংবিধান সংস্কারের শপথ নেওয়া হয়নি এবং উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রেও গড়িমসি করা হচ্ছে। তিনি জনগণের দেওয়া রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ৭০ শতাংশ মানুষ যদি রায়ের বাস্তবায়ন না দেখে, তবে তারা রাস্তায় নামতে বাধ্য হবে। তবে তিনি সরকারের কথার প্রতি আস্থা রাখার ইচ্ছা প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।